সম্মানিত সদস্যবৃন্দ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)
বিষয়: ‘Constitution & By-laws committee’ গঠন ও এর কার্যাবলী প্রসঙ্গে
মাননীয় মহোদয়/মহোদয়া,
সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)-এর গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত সর্বশেষ বার্ষিক সাধারণ সভা (AGM)-এর গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে “Constitution & By-laws committee” গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। সংগঠনের বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্য রেখে সংবিধান ও বিধি-বিধান পর্যালোচনা, প্রণয়ন ও হালনাগাদের লক্ষ্যে এই কমিটি গঠনের অনুমোদন প্রদান করা হয়।
AGM-এর সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত ১১ সদস্য বিশিষ্ট “Constitution & By-laws committee” গঠন করা হলো, যা সংবিধান ও বিধি-বিধান প্রণয়ন, পর্যালোচনা, সংশোধনের সুপারিশ প্রদান এবং এর বাস্তবায়ন তদারকি করবেন—
- প্রফেসর ডা. মোহাম্মদ এস. আই. মল্লিক
- প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহার
- প্রফেসর ডা. মোঃ নিজাম উদ্দিন
- প্রফেসর ডা. মোঃ মাহবুবুর রহমান
- প্রফেসর ডা. এম. এম. এ. সালাহউদ্দিন কাউসার
- প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
- ডা. সেলিনা ফাতেমা বিনতে শহীদ
- ডা. মোঃ রাহানুল ইসলাম
- ডা. সাদিয়া আফরিন
- ডা. নুসরাত জাহান তানজিলা
- ডা. মাহাবুবা রহমান
সহযোগিতায় থাকবেন-
ডা.ফারজানা ইয়াসমিন
ডা.মো.আকিব উদ্দিন
ডা.রাইসা রাহনুমা করীম
কমিটির সাধারণ উদ্দেশ্য:
সংগঠনের বর্তমান সংবিধান ও বিধি-বিধান পর্যালোচনা ও হালনাগাদ করা।
সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ(গত AGM এ আলোচনার প্রেক্ষিতে):
১। বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা
২। সংশোধন বা ব্যাখ্যার প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করা
৩। প্রয়োজনীয় সংশোধনী ও নতুন বিধি-বিধান প্রণয়ন করা
৪। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য নিশ্চিত করা
৫। নির্বাহী পরিষদ ও সাধারণ সভার নিকট সুপারিশ উপস্থাপন করা
উক্ত “Constitution & By-laws committee” প্রয়োজনীয় সংখ্যক সভা অনুষ্ঠিত করবে। সভাগুলোতে বিদ্যমান বিধানসমূহ পর্যালোচনা, প্রস্তাবিত সংশোধনী প্রণয়ন এবং চূড়ান্ত অনুমোদনের বিষয়সমূহ আলোচনা করা হবে।
কমিটির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
বিনীত,
প্রফেসর ডা. এম. এম. এ. সালাহউদ্দিন কাউসার
সভাপতি
BACAMH
