Bangladesh Association for Child and Adolescent Mental Health BACAMH

  • Bangladesh Medical University (BMU)

‘Constitution & By-laws committee’ গঠন ও এর কার্যাবলী প্রসঙ্গে

সম্মানিত সদস্যবৃন্দ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)

বিষয়: ‘Constitution & By-laws committee’ গঠন ও এর কার্যাবলী প্রসঙ্গে

 

মাননীয় মহোদয়/মহোদয়া,

সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)-এর গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত সর্বশেষ বার্ষিক সাধারণ সভা (AGM)-এর গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে “Constitution & By-laws committee” গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। সংগঠনের বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্য রেখে সংবিধান ও বিধি-বিধান পর্যালোচনা, প্রণয়ন ও হালনাগাদের লক্ষ্যে এই কমিটি গঠনের অনুমোদন প্রদান করা হয়।

AGM-এর সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত ১১ সদস্য বিশিষ্ট “Constitution & By-laws committee” গঠন করা হলো, যা সংবিধান ও বিধি-বিধান প্রণয়ন, পর্যালোচনা, সংশোধনের সুপারিশ প্রদান এবং এর বাস্তবায়ন তদারকি করবেন—

  • প্রফেসর ডা. মোহাম্মদ এস. আই. মল্লিক
  • প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহার
  • প্রফেসর ডা. মোঃ নিজাম উদ্দিন
  • প্রফেসর ডা. মোঃ মাহবুবুর রহমান
  • প্রফেসর ডা. এম. এম. এ. সালাহউদ্দিন কাউসার
  • প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
  • ডা. সেলিনা ফাতেমা বিনতে শহীদ
  • ডা. মোঃ রাহানুল ইসলাম
  • ডা. সাদিয়া আফরিন
  • ডা. নুসরাত জাহান তানজিলা
  • ডা. মাহাবুবা রহমান

সহযোগিতায় থাকবেন-

ডা.ফারজানা ইয়াসমিন

ডা.মো.আকিব উদ্দিন

ডা.রাইসা রাহনুমা করীম

 

কমিটির সাধারণ উদ্দেশ্য:

সংগঠনের বর্তমান  সংবিধান ও বিধি-বিধান পর্যালোচনা ও হালনাগাদ করা।

 

সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ(গত AGM এ আলোচনার প্রেক্ষিতে):

১। বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা

২। সংশোধন বা ব্যাখ্যার প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করা

৩। প্রয়োজনীয় সংশোধনী ও নতুন বিধি-বিধান প্রণয়ন করা

৪। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য নিশ্চিত করা

৫। নির্বাহী পরিষদ ও সাধারণ সভার নিকট সুপারিশ উপস্থাপন করা

 

উক্ত “Constitution & By-laws committee” প্রয়োজনীয় সংখ্যক সভা অনুষ্ঠিত করবে। সভাগুলোতে বিদ্যমান বিধানসমূহ পর্যালোচনা, প্রস্তাবিত সংশোধনী প্রণয়ন এবং চূড়ান্ত অনুমোদনের বিষয়সমূহ আলোচনা করা হবে।

কমিটির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,

বিনীত,

প্রফেসর ডা. এম. এম. এ. সালাহউদ্দিন কাউসার

সভাপতি

BACAMH

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Greetings from the President

M.M.A. SHALAHUDDIN QUSAR

President, Professor & Chairman, Department of Psychiatry, BMU, Dhaka

Message from Secretary General

Dr. Md. Rahanul Islam

Resident Psychiatrist in Central Drug Addiction Centre, Tejgaon, Dhaka

ab-ani-01.png
ab-ani-01.png

Our Latest Blog & News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse scelerisque quam vitae pretium lobortis. Cras lobortis libero vel justo mattis dapibus.

  • admin
  • 4 April, 2026

‘Constitution & By-laws committee’ গঠন ও এর কার্যাবলী প্রসঙ্গে

সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশ [...]

  • admin
  • 2 February, 2026

Reflecting on Excellence: Key Outcomes from the Post-Conference Review of the 17th Annual BACAMH Conference

Date: January 28, 2026 Location: Six Seasons Hotel (Sizzlin’ Tex-Mex), Gulshan-2, Dhaka On a [...]

  • admin
  • 17 January, 2026

Keynote Presentation – International Conference & 17th Annual Summit of BACAMH

Topic: Building Resilient Future for Children and Adolescents: The Critical Role of School Mental [...]